খুলনা, নারায়ণগঞ্জ ও নোয়াখালী জেলা কমিটি ঘোষণা বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা, নারায়ণগঞ্জ ও নোয়াখালী জেলার আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার রাতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তিন জেলার সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর কমিটিও ঘোষণা করা হয়।
খুলনা জেলা বিএনপির সভাপতি হয়েছেন শফিকুল আলম। সাধারণ সম্পাদক করা হয়েছে আমির এজাজ খানকে।
এ ছাড়া কাজী মনিরুজ্জামানকে নারায়ণগঞ্জ জেলার সভাপতি, মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক এবং আবুল কালামকে নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি ও এ টি এম কামালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এদিকে আবদুর রহমানকে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি ও মাহবুব আলমগীরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত কমিটি অনুমোদন করেছেন।