খুলনায় বিএমএর নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পক্ষের ভোট বর্জনের ঘোষণার মধ্যেই আজ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচন। যে নির্বাচনে ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ-সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বিএনপি-সমর্থিত সম্মিলিত চিকিৎসক পরিষদের দুটি প্যানেলের পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছিল।
এর আগে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সম্মিলিত চিকিৎসক পরিষদের সদস্যসচিব শওকত আলী লস্কর স্বাচিপ নেতাদের বিরুদ্ধে প্রচারণায় বাধা ও ভয়ভীতি প্রদর্শন, নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তার, নিয়ম ভঙ্গ করে শতাধিক সদস্য বৃদ্ধিসহ নানা অভিযোগ তুলে নয় বছর পর অনুষ্ঠেয় এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এদিকে গতকাল খুলনা প্রেসক্লাবে স্বাচিপের পক্ষ থেকে পাল্টা এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন স্বাচিপের সভাপতি বাহারুল আলম।
নির্বাচনে মোট ভোটার ১ হাজার ২২১ জন।