খুলনার ৬টি কলেজে ছাত্রদলের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলার ছয়টি কলেজে কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। গত বুধবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি আবদুল মান্নান মিস্ত্রি ও সম্পাদক গোলাম মোস্তফা তুহিন কমিটিগুলোর অনুমোদন দেন। জেলা ছাত্রদলের সভাপতি আবদুল মান্নান মিস্ত্রি জানান, বটিয়াঘাটা ডিগ্রি মহাবিদ্যালয়ে সোয়াইব শেখ সভাপতি ও শফিকুল ইসলাম শান্ত সম্পাদক, বটিয়াঘাটার শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজে আল আমিন আকন সভাপতি ও গৌতম মণ্ডল সম্পাদক, দাকোপের চালনা কে সি কলেজে মিশকাত হোসেন মোল্লা সভাপতি ও ইমরান শেখ সম্পাদক, দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে বাদশা খান রাব্বি সভাপতি ও রাজিব বিশ্বাস সম্পাদক, রূপসার আলাইপুর ডিগ্রি কলেজে শবিউল ইসলাম সভাপতি ও শফিউল্লাহ লস্কর সম্পাদক এবং পাইকগাছার শহীদ আইয়ুব ও মুছা ডিগ্রি কলেজে ওমর ফারুক সরদার সভাপতি ও আমিরুল ইসলাম সম্পাদক নির্বাচিত হয়েছেন।