খুলনায় ২০-দলীয় জোটের কালো পতাকা মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২০ দলীয় জোটের খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় সমাবেশ ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
নগরের কে ডি ঘোষ সড়কের বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে খুলনা মহানগর সভাপতি ও জোটের সমন্বয়ক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।