খোঁজ নেই সালাহ উদ্দিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭২ ঘণ্টা পার হলেও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের খোঁজ নেই। তাঁর স্ত্রী হাসিনা আহমদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন ‘আমি তো আর ধৈর্য ধরে থাকতে পারছি না। জানি না ভাগ্যে কী আছে!’ তিনি জানান, ডিবি পরিচয়ে একদল অস্ত্রধারী মঙ্গলবার রাতে তাঁকে উত্তরা থেকে ধরে নিয়ে গেছে। কাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, পুলিশ বা ডিবি তাঁকে গ্রেপ্তার করেনি।