খোকার জন্য ডাকা সভা পুলিশি বাধায় পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মালামাল বাজেয়াপ্ত করার প্রতিবাদে ডাকা একটি সভা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এ অভিযোগ করেন।
শামসুজ্জামান বলেন, সাদেক হোসেন খোকার নির্বাচনী এলাকা সূত্রাপুর-কোতোয়ালি বিএনপি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই সভার আয়োজন করতে চেয়েছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি ছিলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সভা করার অনুমতি দিয়েছিল, পুলিশও মৌখিক অনুমতি দিয়েছিল। কিন্তু গতকাল অনুষ্ঠান শুরু করার দু-এক ঘণ্টা আগে অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়া হয়। পুলিশ তাদের বলেছে, অনুমতি বাতিল করা হয়েছে।