খোকাসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা

গত বছর হরতালে বোমা হামলার একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ মো. জহুরুল হক এ আদেশ দেন। রাজধানীর শেরেবাংলা থানায় করা একটি মামলার এজাহার গ্রহণের বিষয়ে শুনানি শেষে আদালত খোকাসহ নয়জন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। খবর ইউএনবির।
পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা–সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। তবে এই মামলার অপর আসামি মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৪ আসামি শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে ১৪ আসামিকে আদালত এ মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
গত বছরের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে আসামিরা বোমা হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ ২৫ জনের নামে মামলা করা হয়। 
চলতি বছরের ৭ এপ্রিল থানার এসআই মশিউর রহমান সাদেক হোসেন খোকা, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরবসহ ২৩ জনের বিরুদ্ধে এজাহার দেন।