গণতন্ত্র ফেরানোই বড় চ্যালেঞ্জ: মওদুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সব গণতান্ত্রিক শক্তি ও শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করলে গণতন্ত্র ফিরে আসবে। তিনি বলেন, মানুষের মনে এই আস্থা তৈরি করতে হবে যে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। তাহলে মানুষ রাস্তায় নামবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় মওদুদ এ কথা বলেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘অষ্টম কারামুক্তি দিবস’ উপলক্ষে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে।