গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ: মঈন খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি গণতন্ত্র হত্যা করে সেনাবাহিনী। কিন্তু আমাদের বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার।’
রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে গতকাল মঙ্গলবার জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে মঈন খান এ কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমান মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন। ইতিহাস বদলিয়ে তাঁর নাম মুছে দেওয়া যাবে না।
মঈন খান বলেন, ‘কেউ ভিন্নমত পোষণ করলে তাঁর ওপর নেমে আসে খড়্গ। এমন অবস্থায় সুস্থ রাজনীতি করা সম্ভব নয়। এরপরও সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব আমরা শান্তিপূর্ণভাবেই দিচ্ছি এবং দেব।’
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অনেকেই বলছেন আমরা হতাশ হয়ে গেছি, ভয় পেয়েছি। আমরা হতাশ নই। বরং সরকার এবং হামলাকারীরাই হতাশ।