গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান বাম মোর্চার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
৫ জানুয়ারির নির্বাচনের দুই বছর পূর্তি ও সম্প্রতি পৌরসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার তোপখানা রোডের কার্যালয়ে মোর্চার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভোটারবিহীন নির্বাচনের দুই বছর পর ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার সংকুচিত করে স্বৈরতান্ত্রিক নিপীড়নমূলক শাসন জোরদার করা হয়েছে।
৫ জানুয়ারির নির্বাচনের দুই বছর পূর্তিতে জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদে আগামীকাল বুধবার গণতান্ত্রিক বাম মোর্চা জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে।