গণতন্ত্রের 'মুক্তি' চেয়ে ফানুস ওড়াল ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের পাহাড়তলী মাঠে গত রোববার ‘গণতন্ত্র মুক্তি পাক’ লেখা ফানুস ওড়ানো হয় l ছবি: প্রথম আলো
কক্সবাজার শহরের পাহাড়তলী মাঠে গত রোববার ‘গণতন্ত্র মুক্তি পাক’ লেখা ফানুস ওড়ানো হয় l ছবি: প্রথম আলো

‘অবরুদ্ধ’ গণতন্ত্রের মুক্তির দাবিতে ফানুস উড়িয়েছে ছাত্রদল। গত রোববার রাতে কক্সবাজার শহরের পাহাড়তলী মাঠে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করা হয়। ফানুসে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’।
ফানুস ওড়ানো কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান।
অনুষ্ঠানে অর্ধশতাধিক ফানুস ওড়ানো হয়। ফানুস ওড়ানো দেখতে অসংখ্য মানুষের ঢল নামে।
লুৎফর রহমান বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য ‘বিদ্রোহ’ চলছে দেশজুড়ে। অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি কামনাতেই ফানুস ওড়ানোর এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কক্সবাজার শহর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক, সাধারণ সম্পাদক মনির উদ্দিনসহ নেজাম উদ্দিন, আলাউদ্দিন ও জাহেদুল ইসলাম।