গণপদত্যাগের হুমকি আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ছয়টি ইউনিয়নে তৃণমূলের মতামত না নিয়েই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের অভিযোগ এনেছেন নেতা-কর্মীরা। অবিলম্বে অসাংগঠনিকভাবে বাছাই করা প্রার্থীদের বাদ না দিলে ওই সব ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা গণপদত্যাগের হুমকি দিয়েছেন।
গতকাল সোমবার বেলা ১০টায় কুমিল্লা নগরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে ওই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এতে আদর্শ সদর উপজেলার আমড়াতলি, পাঁচথুবী, জগন্নাথপুর, কালিবাজার, দুর্গাপুর উত্তর ও দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আমড়াতলি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. আবুল বাসার। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কাজী আবুল বাশার বলেন, দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়নি।