প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের গণসংযোগ কর্মসূচি। জেলা ও মহানগর পর্যায়ে এ কর্মসূচি চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
এ সময় জোটের কেন্দ্রীয় নেতারা নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে গণসংযোগের পাশাপাশি সাংগঠনিক ব্যাপারে খোঁজখবরও নেবেন। ১২ আগস্ট এ কমসূচি ঘোষণা করা হয়েছিল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, গণসংযোগ কর্মসূচি সফল করার জন্য জোটের জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে।
এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ১৬ আগস্ট কালো পতাকা মিছিল এবং জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে গত মঙ্গলবার সমাবেশ করে ২০-দলীয় জোট।