গণসংহতি আন্দোলনের জাতীয় প্রতিনিধি সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হয়েছে গণসংহতি আন্দোলনের তিন দিনব্যাপী তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলন।
গতকাল শুক্রবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন হয়। পরে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের অন্যতম নেতা আবদুস সালাম। অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক নাসিম আখতার হোসেন ও গণতান্ত্রিক বাম মোর্চার ভারপ্রাপ্ত সমন্বয়ক আবদুস সাত্তার।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশ ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। দেশের অর্থনীতি, সংস্কৃতি, সার্বভৌমত্ব এমনকি দেশের মানুষের সামস্টিক মানমর্যাদাও ধ্বংস হচ্ছে। সর্বাত্মক সংগ্রামের ভেতর দিয়েই এ পরিস্থিতির অবসান হতে পারে।
আজ ২৮ ও ২৯ নভেম্বর সম্মেলনের সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে শহীদ তাজুল মিলনায়তনে। বিজ্ঞপ্তি।