গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণসংহতি আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান নির্বাহী সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার গণসংহতি আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৯ থেকে ৩১ অক্টোবর ৩ দিনের সম্মেলন শেষে এ কমিটি গঠন করা হয়। সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে চতুর্থ জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দলের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা এবং সাংগঠনিক পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা শেষে নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে ৭৭ সদসে৵র জাতীয় পরিষদ ও ২৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়। দলের নির্বাহী কমিটিতে সাত সদস্যের রাজনৈতিক পরিষদ, সাত সদস্যের সম্পাদকমণ্ডলী এবং সাতজনকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচন করা হয়।