গণহত্যা দিবসে দুটি জনসভা আ.লীগের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাকায় দুটি জনসভার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। দুটি জনসভাই হবে বেÿলা তিনটায়। মহানগর দক্ষিণের সমাবেশটির স্থান লালবাগ আজাদ মাঠ। মিরপুর বাঙলা কলেজমাঠে হবে উত্তরের জনসভা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের গণহত্যা দিবসের মর্যাদা অনুযায়ী সভা, সমাবেশ, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করার অনুরোধ জানিয়েছেন।