গণহত্যা বন্ধে জাতিসংঘকে উদ্যোগ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণহত্যা বন্ধ এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নিতে জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বামপন্থী বিভিন্ন দল।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ যাতে আঞ্চলিক ষড়যন্ত্রের শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে দলটির প্রস্তাব গৃহীত হয়েছে। সেই সঙ্গে মিয়ানমার সরকার কর্তৃক পরিচালিত গণহত্যা বন্ধ করা, রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে মিয়ানমার সরকারকে চাপ দিতে ভারত-চীনসহ জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় গৃহীত এ প্রস্তাবে রোহিঙ্গা প্রশ্নে বিএনপি ও ২০ দলের অবস্থানের সমালোচনা করা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (একাংশ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ
সম্পাদক নাজমুল হক এক বিবৃতিতে মিয়ানমার সরকারের রোহিঙ্গা হত্যা-নির্যাতন-বিতাড়ন নীতির নিন্দা জানান। তাঁরা সংবিধানের মূলনীতি ও জাতিসংঘের মানবাধিকার ঘোষণা অনুযায়ী উদ্বাস্তু রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিবন্ধন করে জাতিসংঘের তত্ত্বাবধানে আশ্রয় দেওয়ার আহ্বান।

এদিকে রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধের দাবিতে আজ রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণসংহতি আন্দোলন। বিজ্ঞপ্তি