ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গণহত্যার মধ্য দিয়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি জঘন্যতম হত্যাকাণ্ড। ২৫ মার্চের গণহত্যা দিবসকে পৃথিবীজুড়ে তুলে ধরার প্রয়াস শুরু হয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকে জাতিসংঘে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।
গতকাল শনিবার বিকেলে গণহত্যা দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ভূমি প্রতিমন্ত্রী। উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এ সভা হয়
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুদ্দিন আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগ সদস্য আবু জাফর, জাফর উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য রেহানা ফেরদৌস চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আসহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ওসমান গনি।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল করিম চৌধুরী, কলিম উদ্দিন, এম এ মালেক, রিদুয়ানুল করিম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।