গণহত্যার হিসাব অনুমানভিত্তিক হয়: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশের গণহত্যার কথা তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক নিহত হয়েছিলেন। এই বিশাল সংখ্যা এক-দুজনের নাম করে কখনো হিসাব করা যায় না। গণহত্যার হিসাব অনুমানভিত্তিক সংখ্যায় নির্ধারণ করা হয়। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির জাতীয় কাউন্সিল অধিবেশনে হানিফ এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার কথা তুলে ধরে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘পৃথিবীর অনেক দেশে যখন এ রকম গণহত্যা হয়েছিল। জার্মানিতে নাৎসিরা ইহুদিদের হত্যা করেছিল, ২০১০ সালে রুয়ান্ডাতে গণহত্যা হয়েছিল, এর আগে আণবিক বোমা ফাটিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ জাপানে গণহত্যা চালিয়েছিল। এ রকম আরও অনেক গণহত্যা হয়েছে। সেখানে এক-দুজন হিসাব করে সংখ্যা নির্ধারণ করা হয়নি। খালেদা জিয়া মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চক্রান্তে লিপ্ত হয়েছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন।‘