গণ-আন্দোলন ব্যর্থ হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, গণ-আন্দোলন কখনো ব্যর্থ হয় না। তবে অনেক সময় এই আন্দোলন দীর্ঘায়িত হয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনগণ একদিন বিজয়ী হবেই। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে ‘ধানের শীষ’ সমর্থকগোষ্ঠী আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সংগঠনের সভাপতি মাহমুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ, হালিশহর থানা বিএনপির আহ্বায়ক জামাল আহমদ ও যুগ্ন আহ্বায়ক মোশাররফ হোসেন প্রমুখ।