গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল শুক্রবার। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান জানান, সকাল ১০টায় গলাচিপা অফিসার্স ক্লাব চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠেয় সম্মেলন উদ্বোধন করবেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুহম্মদ শাহজাহান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খান মোশারেফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউনুচ মিয়া, মো. ইসমাইল হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন প্রমুখ। সম্মেলন পরিচালনা করবেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।
গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মো. শাহ আলম জানান, ১০ বছর পর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০৪ সালের ৫ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হয়।