গাইবান্ধায় আ.লীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১০ বছর ৩ মাস পর আজ শনিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলন ঘিরে নতুনভাবে সাজানো হয়েছে গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহর।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতার সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শামস-উল আলম।
জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল ২০০৫ সালের ১২ ডিসেম্বর। শহরের স্বাধীনতা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ওই সম্মেলনে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। তখন মোহাম্মদ খালেদ সভাপতি ও আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৪ মাস পর কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর মোহাম্মদ খালেদের মৃত্যুর পর জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ শামস-উল আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।