গাইবান্ধায় বিএনপির সম্মেলন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট বছর পর আজ শনিবার গাইবান্ধা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলে মোট ১৭১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রত্যক্ষ ভোটে নির্বাচন হচ্ছে। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত গাইবান্ধা গণগ্রন্থাগার মিলনায়তনে ভোট গ্রহণ হবে। এদিকে একই সময় গণগ্রন্থাগার-সংলগ্ন শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল হবে। সম্মেলনে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুর উপস্থিত থাকার কথা রয়েছে।