গাইবান্ধা-ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের প্রার্থী চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আফরুজা বারী। আর ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে মনোনয়ন পেয়েছেন বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এই দুজনকে দলের মনোনয়ন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। রাতে আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ও সাংসদ গোলাম মোস্তফা আহমেদ মারা যাওয়ার কারণে এই দুটি আসন শূন্য হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, আগামী ১৩ মার্চ এই দুই আসনে ভোট গ্রহণ হবে।