গাজীপুর জেলা যুবলীগের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম আলতাব হোসেনকে আহ্বায়ক ও সেলিম আজাদকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। ২৫ জুলাই যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এ কমিটি অনুমোদন দেন। আহ্বায়ক কমিটিকে তিন মাসের মধ্যে সব উপজেলার কমিটি গঠন করে সম্মেলন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।