গাজীপুরে কাল বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন হরতাল কর্মসূচি দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
ফজলুল হক মিলনের দাবি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করা এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
হরতালের কারণে বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের বাড়ি ফেরায় সমস্যা হবে কি না—জানতে চাইলে মিলন বলেন, ‘ইজতেমায় যোগ দেওয়া মুসল্লিরা আজকের মধ্যেই চলে যাবেন। তাই সোমবারের হরতালে তাঁদের বাড়ি ফেরায় সমস্যা হবে না।’