গাজীপুরে রাস্তায় আগুন, ভাঙচুর, ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর-ঢাকা সড়কপথের তিনটি এলাকায় রাস্তায় আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। ছবি: মাসুদ রানা
গাজীপুর-ঢাকা সড়কপথের তিনটি এলাকায় রাস্তায় আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। ছবি: মাসুদ রানা

গাজীপুরে জামায়াত-শিবিরের ডাকা হরতালে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল হয়েছে। গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সকাল পৌনে আটটার দিকে জয়দেবপুর ঢাকা রুটের তিন সড়ক এলাকায় হরতাল-সমর্থকেরা একটি মিছিল বের করে। এ সময় তারা রাস্তায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। হরতাল-সমর্থকেরা রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
হরতালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। তবে আঞ্চলিক সড়কে যানবাহন, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসানের ভাষ্য, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।