গাজীপুরে ২৭ ডিসেম্বর ২০ দলের জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ২৭ ডিসেম্বর জনসভা করবে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার দুপুরে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে জনসভা করার প্রাথমিক অনুমতি নেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

গত ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে নির্দলীয় সরকারের দাবিতে জনসংযোগের অংশ হিসেবে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় জনসভা করেছেন খালেদা জিয়া। সর্বশেষ ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের কাঁচপুরে বালুর মাঠে জনসভা করে ২০ দল।