গাজীপুরের মৌচাক ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪ নম্বর মৌচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ওই তফসিল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ মার্চ, মনোনয়নপত্র বাছাই ২১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মার্চ, প্রতীক বরাদ্দ ২৯ মার্চ।