গুম-খুনের রহস্য উন্মোচন করব: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব গুম-খুনের রহস্য উন্মোচন এবং দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার এক টুইটার বার্তায় তিনি এ অঙ্গীকারের কথা জানান।

আজ ১৭ এপ্রিল বিএনপির নেতা এম ইলিয়াস আলীর গুম হওয়ার পাঁচ বছর পূর্তির দিন। ইলিয়াস আলীর স্ত্রী ও মেয়ের একটি ছবি দিয়ে খালেদা জিয়া টুইটারে লিখেছেন, ‘আমাদের অঙ্গীকার, সব গুম-খুনের রহস্য উন্মোচন এবং বিচারের মাধ্যমে দোষী ব্যক্তিদের সাজা নিশ্চিত করব।’