গুরুদাসপুর উপজেলা ও পৌর আ.লীগের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত রোববার সম্পন³ হয়। সম্মেলনে ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
ভোটে দ্বিতীয়বারের মতো উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন আনিসুর রহমান। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শাহনেওয়াজ আলী মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন।
এ ছাড়া পৌর কমিটির সভাপতি পদে মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান। নির্বাচনে উপজেলায় ১৪১ এবং পৌর কমিটির ২০৪ জন কাউন্সিলর ভোট দেন।