গোদাগাড়ীতে বিএনপির দেড় হাজার কর্মীর আ.লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার মেয়র আবদুল মজিদের নেতৃত্বে বিএনপির তৃণমূল পর্যায়ের প্রায় দেড় হাজার কর্মী ও সমর্থক গতকাল বিকেলে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বেলা তিনটায় কাঁকনহাট পৌরসভা মিলনায়তনে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, জেলা যুবলীগের সহসভাপতি আশরাফুল হক ওসমান, যুগ্ম সম্পাদক খালেদ ওয়াসি, পৌর কাউন্সিলর গোলাম মোর্ত্তজা, আব্দুল্লাহিল কাফি, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল্লাহ্ আল মামুন, গোদাগাড়ী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, কাঁকনহাট মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দীন, আওয়ামী লীগের নেতা আবদুর রাকিব, এ কে এম রেজাউর খান স্বপন প্রমুখ।
যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রতি অবিচল থাকতে সবাইকে শপথ পাঠ করানো হয়।