গৌরীপুর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছর পর গত শনিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। হুমায়ুন কবিরকে সভাপতি ও এমদাদুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
৫ আগস্ট প্রথম আলোতে ‘গৌরীপুরে শিক্ষকের নেতৃত্বে চলছে ছাত্রদল’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। এর পাঁচ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হলো।
নতুন কমিটির যুগ্ম সম্পাদক মোস্তফা রায়হান প্রথম আলোকে বলেন, কমিটি গঠনের খবর তিনিসহ অনেকেই একটি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে জেনেছেন। কমিটি নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ থাকতে পারে।