গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মিছিল-সমাবেশ করেছে বাসদ-সিপিবি। নগরের শহীদ মিনারে গতকাল রোববার বিকেলে এ সমাবেশ হয়।
বিকেল চারটায় বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, শিবনাথ চক্রবর্তী, বাসদ নেতা অসিত বরণ বিশ্বাস প্রমুখ।
নেতারা বলেন, সরকারের গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। সরকার ভুল নীতি, দুর্নীতির দায় জনগণের ওপর চাপাচ্ছে। গ্যাস খাতে সরকারের কোনো লোকসান নেই। প্রতিবছর এ খাত থেকে পেট্রোবাংলা সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি লাভ করছে।