প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের নিন্দা জানিয়ে এ ধরনের ‘অন্যায়’ ও ‘অযৌক্তিক’ পদক্ষেপ গ্রহণ থেকে সরে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, দাম বাড়ানোর প্রস্তাব শুধু অযৌক্তিকই নয়, অমানবিকও।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকারের সাড়ে ছয় বছরে বিদ্যুতের দাম আটবার, গ্যাসের দাম তিনবার বাড়ানো হয়েছে। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে জনগণের দুঃখ ও দুর্দশা আরও বাড়বে। এ মূল্যবৃদ্ধির ফলে সর্বস্তরের জনগণ ক্ষতিগ্রস্ত হলেও কুইক রেন্টালের নামে বিদ্যুৎ উৎপাদনকারী সরকারি আশীর্বাদপুষ্টরাই কেবল লাভবান হবে।