গ্যাসের দাম কমাতে সরকারকে বাধ্য করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এটা জনগণ মেনে নেবে না। গণপ্রতিরোধের মাধ্যমে দাম কমাতে সরকারকে বাধ্য করা হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর গ্রিনরোড-পান্থপথ ক্রসিংয়ে এক সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডাকা ‘গণপ্রতিরোধ পক্ষ’ উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে দল দুটির ধানমন্ডি থানা কমিটি।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়ানোর হুমকি দেওয়া হয়েছে। তিনি ১৫ মার্চ সিপিবি-বাসদ আহূত জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি সফল করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।

বাসদ নেতা রাজেকুজ্জামান বলেন, সরকারের লুণ্ঠন, গণবিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।