প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা জনগণ যেকোনো মূল্যে প্রতিরোধ করবে। এই চেষ্টা থেকে সরকার সরে না এলে সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথ বিবৃতিতে এ কথা বলেছে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে স্বাক্ষর করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। বিজ্ঞপ্তি।