গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফায় গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দুই ঘণ্টার জন্য অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি পালন করবে দলটি।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে রিজভী বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েকটি রাজনৈতিক সংগঠনের ডাকা হরতালে শাহবাগে হরতাল-সমর্থকদের ওপর পুলিশ বেপরোয়া লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করেছে। এর ফলে বেশ কিছু হরতাল-সমর্থক আহত হয়েছেন। এই ঘটনাই প্রমাণ করে, জনস্বার্থসংশ্লিষ্ট সামান্য প্রতিবাদও সরকার সহ্য করতে পারে না।