প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে কমিউনিস্ট পার্টি, সিপিবি ও সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের চাষাঢ়া শহীদ মিনারে এ সমাবেশ হয়। সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের নেতা আবু নাঈম খান বিপ্লব, সিপিবির নেতা বিমল কান্তি দাস, নূরুল ইসলাম প্রমুখ।