গ্রেপ্তার-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির নেতা-কর্মীরা এই তথ্য দেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব জহিরুল হক বলেন, খালেদা জিয়ার সফরের আগ মুহূর্তে গত বৃহস্পতিবার জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এই কারণে জেলার নেতা-কর্মীরা গ্রেপ্তার-আতঙ্কে ভুগছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানসহ শফিকুল ইসলাম, আনিছুর রহমান, গোলাম সারওয়ার, সিরাজুল ইসলাম প্রমুখ।