ঘাটাইলে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি স্থানীয় সাংসদ আমানুর রহমান খানের (রানা) বিচারের দাবিতে স্থানীয় আওয়ামী লীগ ধলাপাড়া বাজারে আজ সোমবার বিকেলে সমাবেশ আহ্বান করে। অপর দিকে আমানুরের অনুসারীরা তাঁর মুক্তির দাবিতে একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশ আহ্বান করেন।
পাল্টাপাল্টি সমাবেশ ডাকাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় আজ সোমবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ঘাটাইলের ধলাপাড়া বাজার ও কলেজ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মোহাম্মদ শাহীন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ১৪৪ ধারা জারি করার পর ধলাপাড়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।