ঘোড়ার গাড়িতে নগর ভবনে সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে রাজধানীর বঙ্গবাজার থেকে গুলিস্তানে অবস্থিত নগর ভবনে আসেন নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন। ছবি: ফোকাস বাংলা
ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে রাজধানীর বঙ্গবাজার থেকে গুলিস্তানে অবস্থিত নগর ভবনে আসেন নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন। ছবি: ফোকাস বাংলা

ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে নগর ভবনে এলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবাজার থেকে ঘোড়ার গাড়িতে চড়ে গুলিস্তানে অবস্থিত নগর ভবনে যান তিনি।
এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাঈদ খোকন। তিনি বলেন, খুব শিগগির সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঘাটতি বাজেট পূরণ করে নগরবাসীর জন্য বিভিন্ন সেবা নিশ্চিত করবেন।

নতুন নগরপিতাকে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। ছবি: ফোকাস বাংলা
নতুন নগরপিতাকে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। ছবি: ফোকাস বাংলা


সাঈদ খোকন বলেন, ‘আমার পিতা ঢাকার মেয়র ছিলেন। নগরবাসী আমার মাঝে তাঁর প্রতিচ্ছবি খুঁজে পেয়ে নগরের খেদমত করার দায়িত্ব দিয়েছেন। তিনি মানুষের জন্য অনেক কাজ করে গেছেন। আজকে আমার সময় এসেছে। এই শহরের মানুষের জন্য জীবন উৎসর্গ করব। আমার বাবা যেমন এই শহরের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। আমিও তাঁদের পাশে থাকার অঙ্গীকার করছি।’

নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় কাগজ-পত্রে স্বাক্ষর করেন সাঈদ খোকন। ছবি: ফোকাস বাংলা
নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় কাগজ-পত্রে স্বাক্ষর করেন সাঈদ খোকন। ছবি: ফোকাস বাংলা


সিটি করপোরেশনের ৫ শ কোটি টাকার বাজেট ঘাটতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনির্বাচিত এই মেয়র বলেন, ‘আমিও এটা শুনেছি। সরকারের উচ্চ পর্যায়ে কথা বলব। কীভাবে এটা কাভার করা যায়। খুব অল্প সময়ের মধ্যে আমি সরকারের উচ্চ পর্যায়ে কথা বলব।’
‘ঢাকা ডায়ালগ’ হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে সর্বস্তরের জনগণকে নিয়ে ঢাকা ডায়ালগ হবে। ঢাকার সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করব।’