চকরিয়ার ছয় ইউপিতে আ. লীগের প্রার্থী ঘোষণা
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার দুপুরে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ চতুর্থ দফার ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ৭ মে চতুর্থ দফায় চকরিয়া উপজেলার কোনাখালী, বদরখালী, পশ্চিম বড় ভেওলা, পূর্ব বড় ভেওলা, বিএমচর ও ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, কোনাখালী ইউপিতে দিদারুল হক সিকদার, বিএমচর ইউপিতে বদিউল আলম, পূর্ব বড় ভেওলা ইউপিতে খলিল উল্লাহ চৌধুরী, পশ্চিম বড় ভেওলা ইউপিতে সিরাজুল ইসলাম, ঢেমুশিয়া ইউপিতে রোস্তম আলী ও বদরখালী ইউপিতে নুরে হোছাইনকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।