চকরিয়ার ছয় ইউপির জনপ্রতিনিধিদের শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ছয় ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিয়েছেন। গতকাল শনিবার দুপুরে তাঁরা কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ নেন। গত ৭ মে চতুর্থ দফায় এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
শপথ নেন কোনাখালী ইউপির চেয়ারম্যান দিদারুল হক সিকদার, পশ্চিম বড় ভেওলার ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএম চরের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বদরখালীর ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, ঢেমুশিয়ার ইউপি চেয়ারম্যান নুরুল আলম ও পূর্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ। ছয়জন চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক আলী হোসেন। আর ৫৪ জন ইউপি সদস্য ও ১৮ জন সংরক্ষিত নারী সদস্যকে শপথ পাঠ করান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম।