চকরিয়ায় কৃষক লীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার যোগ্য ও সাহসী নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন এশিয়ায় উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছে। অন্যদিকে বিএনপির ভুল রাজনীতির কারণে জনগণের কাছ থেকে আস্থা হারিয়েছে।
১৬ মার্চ বিকেলে হালকাকারা মাল্টিমিডিয়া স্কুলে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন পৌরসভা কৃষক লীগের সভাপতি সুলাল কান্তি সুশীল। সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম, সৈয়দ আলম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, চিরিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আহমদ কবির প্রমুখ।