প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনু বলেছেন, সহায়ক সরকার গঠন প্রস্তাবের আড়ালে খালেদা জিয়া কার্যত তাঁর পুরোনো খেলা অর্থাৎ একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত আছেন। কুষ্টিয়া সার্কিট হাউসে গতকাল বৃহস্পতিবার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।