চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগে নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে চেমন আরা তৈয়বকে সভাপতি ও শামীমা হারুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গতকাল সোমবার নগরের চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেছা ইন্দিরা। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মান্নান। সম্মেলন উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সাফিয়া খাতুন।
নবগঠিত কমিটিতে সহসভাপতি পদে রাখা হয়েছে সাতজনকে। তাঁরা হলেন কল্পনা লালা, দীপিকা বড়ুয়া, ফৌজিয়া মান্নান, নুরুন্নাহার জালাল, জান্নাত আরা, শাহিদা আক্তার ও রেহেনা ফেরদৌস। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে পাপড়ী সুলতানা, মারিয়া শারমিন ও কাজী শারমীনকে।