চট্টগ্রামে উন্নয়ন আন্দোলনের ব্যানারে বিএনপির প্রার্থী মনজুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন আন্দোলনের ব্যানারে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আজ বুধবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে। চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ প্রার্থীর নাম ঘোষণা করবেন।

আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রার্থী ঠিক করা হয়েছে। তবে কৌশলগত কারণে সাতটার আগে নাম বলতে পারছি না।’

উন্নয়ন আন্দোলনের একটি সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ মনজুর আলমকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হবে। ২০-দলীয় জোটের সর্বোচ্চ নীতিনির্ধারক পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়ার পরই মনজুর আলমের নাম চূড়ান্ত করা হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট তাঁর পক্ষে কাজ করবে।