চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবিরের ডাকা হরতাল চলাকালে গাড়ি চলাচলের এই দৃশ্য চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকার। ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা l প্রথম আলো
শিবিরের ডাকা হরতাল চলাকালে গাড়ি চলাচলের এই দৃশ্য চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকার। ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা l প্রথম আলো

চট্টগ্রামে ছাত্রশিবিরের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কর্মসূচিতে শিবিরের নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। নগরে হরতালের প্রভাবও তেমন ছিল না।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ তারেক হোছাইনকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে গতকাল এ কর্মসূচি পালন করে শিবির।
হরতালকে ঘিরে নগরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ ও বিজিবির টহল ছিল রাস্তায়। হরতালের ডাক দিলেও নগরে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। ফলে নগরজীবনে এর তেমন প্রভাব পড়েনি। গণপরিবহন চলাচল সকালের দিকে সীমিত ছিল। বেলা বাড়ার সঙ্গে রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে যায়। বড় বিপণিবিতানগুলো বন্ধ ছিল। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়েছে। তবে দূরপাল্লার গাড়ি চলাচল করেনি। বন্দরে পণ্য ওঠানো-নামানো ও সরবরাহ স্বাভাবিক ছিল।
অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, ‘হরতাল কর্মসূচির মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক ছিল।’