চট্টগ্রামে বিএনপির মিছিল সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের সমর্থনে গতকাল বুধবার চট্টগ্রাম নগরের চকবাজার ও বাদুড়তলায় মিছিল সমাবেশ করেছে বিএনপি।
চকবাজারের সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়া শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন। বিএনপির নেতা-কর্মীরা রাজপথে সভা-সমাবেশ করতে চাইলে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তা পণ্ড করে দিচ্ছে। ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করেছে।
শাহাদাত হোসেন বলেন, দেশের জনগণ জেগে উঠেছে। তারা এই ‘অবৈধ’ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। গণতন্ত্র যত দিন না পর্যন্ত প্রতিষ্ঠিত হবে, তত দিন বিএনপি ও ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাবেন।